নওগাঁয় যাত্রা শুরু করল সাংস্কৃতিক সংগঠন ‘ত্রিশূল’

 প্রকাশ: ২৪ নভেম্বর ১৯ । ২২:৫৬ | আপডেট: ২৪ নভেম্বর ১৯ । ২২:৫৯ সমকাল

সংস্কৃতিকর্মী তৃণা মজুমদারের হাত ধরে নওগাঁয় যাত্রা শুরু করেছে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘ত্রিশূল’। কক্সবাজার সমুদ্র সৈকতে নৃত্যশিল্পীদের সংগঠন ‘দ্য ওয়ার্ল্ড ড্যান্স এলায়েন্স-এশিয়া প্যাসিফিক’-এর উদ্যোগে চলমান (২২-২৫ নভেম্বর) ওশান ড্যান্স ফ্যাস্টিভালে অংশ নিয়েছে সংগঠনটি।

সংগঠনটির প্রতিষ্ঠাতা তৃণা মজুমদার বলেন, সাহিত্য ও সংস্কৃতির ক্ষেত্রে নওগাঁর রয়েছে তাৎপর্যময় বৈশিষ্ট্য। যাত্রা, লোকগান, গ্রাম্য কবিতা, পল্লী এলাকার বিয়ের গীত নওগাঁ জেলায় প্রচলিত আছে বহু শতাব্দী ধরে। এর ধারাবাহিকতায় ‘সোপার্জিত কৃষ্টির নীত’ শ্লোগানে প্রগতিশীল ও অসাম্প্রদায়িক চিন্তা নিয়ে যাত্রা শুরু করল ‘ত্রিশূল’।

তিনি আরও বলেন, ‘ত্রিশূল’ সাংস্কৃতিক চর্চার মধ্য দিয়ে সামাজিক পরিবর্তনমূলক কার্যক্রমেও অংশ নেবে। ত্রিশূলের তিনটি ফলা যেমন জীবনের ত্রিগুণকে উপস্থাপন করে, তেমনি অতীত-বর্তমান ধারণ করে ভবিষ্যতে নওগাঁসহ সারাদেশের সাংস্কৃতিক অঙ্গনে ভূমিকা রাখবে ‘ত্রিশূল’। বিজ্ঞপ্তি।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may also like these