ক্ষুদ্রনৃতাত্তিক গোষ্ঠীর মানুষদের পাশে ত্রিশূল

প্রকাশিত: ১০ এপ্রিল ২০২০

নওগাঁ জেলার সাপাহার, পোরশা ও নিয়ামতপুর উপজেলায় করোনা পরিস্থিতিতে অসহায় কর্মহীন ক্ষুদ্রনৃতাত্তিক গোষ্ঠীর মাঝে মাস্ক এর পাশাপাশি খাদ্য সহায়তা প্রদানের জন্য তালিকা প্রস্তুত করণসহ চলমান বিভিন্ন সচেতনতা মূলক কার্যক্রম শুরু করেছে ত্রিশূল সাংস্কৃতিক ও সামাজিক সংগঠন।

স্থানীয় সংসদ সদস্য ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার এর কনিষ্ঠ কন্যা ও ত্রিশূল সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক প্রকৌশলী তৃণা মজুমদার এর সার্বিক সহায়তায় এবং সাপাহার সৃস্টি একাডেমির প্রধান শিক্ষক ইস্ফাত জেরিন মিনা’র তত্ত্বাবধানে এ কার্যক্রম শুরু করা হয়েছে।

ত্রিশূল সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক প্রকৌশলী তৃণা মজুমদার বলেন- বৈশ্বিক দুর্যোগ করোনা ভাইরাস (কোভিট-১৯) পরিস্থিতি মোকাবেলায় ক্ষুদ্রনৃতাত্তিক গোষ্ঠীর মানুষদের মাঝে খাদ্য সহায়তা প্রদানের জন্য তালিকা প্রস্তুত করণ এবং মাক্স তৈরীর কাজ শুরু করেছে ত্রিশূল। সব সময় ক্ষুদ্রনৃতাত্ত্বিক গোষ্ঠীর মানুষদের পাশে ত্রিশূল ছিলো এবং এর বৈশ্বিক দুর্যোগ করোনা ভাইরাস (কোভিট-১৯) পরিস্থিতি মোকাবেলায় সেই মানুষগুলোর পাশে সবসময় থাকবে ত্রিশূল।

তিনি বলেন- তালিকা প্রস্তুত কাজ ২/১দিনের মধ্যে সম্পুর্ন করে এই মানুষগুলর মাঝে সহায়তা পৌঁছে দিতে আমরা সবসময় প্রস্তুত। তিনি বলেন- শুধু নিজস্ব সসংস্কৃতি নয় বৈশ্বিক দুর্যোগ করোনা ভাইরাস এই মানুষগুলোর পাশে থেকে সচেতনতার বৃদ্ধির লক্ষ্যে সবসময় কাজ করাই হল ত্রিশূলের লক্ষ্য। ইতোমধ্যে সাপাহারে উপজেলায় খাদ্যসামগ্রী বিতরণ সহ মাস্ক বিতরণ কার্যক্রম শুরু করছে ত্রিশূল। পর্যায়ক্রমে পোরশা এবং নিয়ামতপুর উপজেলার ক্ষুদ্রনৃতাত্তিক গোষ্ঠীর মানুষদের মাঝে মাক্স এবং খাদ্যে সামগ্রি পৌছে দিতে ত্রিশূলের সদস্যরা কাজ করে যাচ্ছে।

এসময় ত্রিশূল সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের সদস্য নির্মল মার্ডী, নিশান, শ্যামল হাঁসদা, সুভাস চঁড়েসহ ত্রিশূল সদস্যরা মাক্স এবং বিতরণের সময় উপস্থিত ছিলেন।

স/মা

নওগাঁ দর্পন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may also like these